• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭
সর্বশেষ :
না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৮ বছরের ক্যারিয়ারের ইতি মারাইস এরাসমাসের

প্রতিনিধি: / ৩৮৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

স্পোর্টস: দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ আম্পায়ার মারাইস এরাসমাস আন্তর্জাতিক আম্পায়ারিং পেশা থেকে অবসর গ্রহণ করেছেন। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), এরাসমাসের এই বর্ণাঢ্য পেশাদার জীবনের ইতি’র প্রতি সম্মান জানিয়েছে। গত ১৮ বছর ধরে পেশাদার ক্রিকেটে আম্পায়ারিং করে আসছেন এরাসমাস। গত সোমবার শেষ হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। ক্রাইস্টচার্চে শেষ হওয়া সর্বশেষ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজ পেশার ইতি টেনেছেন এরাসমাস। এরাসমাসের আন্তর্জাতিক অভিষেক ঘটে ২০০৬ সালে। ৬০ বছর বয়সী এই অভিজ্ঞ আম্পায়ার ৮২ টি টেস্ট, ১২৪ টি ওয়ানডে (পুরুষ), ৪৩ টি টি-টোয়েন্টি (পুরুষ), ১৮ টি টি-টোয়েন্টি (নারী) ম্যাচ পরিচালনা করেন। তার বিশেষ কিছু দায়িত্বের মধ্যে ছিল, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল, যা লর্ডসে অনুষ্ঠিত হয়। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, যা যথাক্রমে দুবাই ও মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছিল। তার কর্মের পরিধি ও যোগ্যতা তাকে ৩ বার আইসিসি বর্ষসেরা আম্পায়ার হিসেবে খেতাব জোটায়। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে এরাসমাস বলেন, “এটা এক অসাধারণ যাত্রা, আর আমি কখনোই ভাবিনি এটা ১৮ বছর ধরে চলবে। আপনি যখন আপনার কাজ নিয়ে ব্যস্ত, আপনি বুঝতে পারবেন না, কোথায় আপনার অবদান ছিল। এটা সামনে আসে, যখন কাজটা সম্পন্ন হয়ে যায়। আমি আশা করি, আমার সাফল্য অনেক দক্ষিণ আফ্রিকার লোকদের অনুপ্রেরণা দিবে আম্পায়ারিংকে পেশা হিসেবে নিতে। এটা বেশ পরিপূর্ণ এক কাজ।” এরপর এই বর্ষীয়ান আম্পায়ার নিজের পরিবার-পরিজনদের ধন্যবাদ জানান। তাদের সমর্থন ও উৎসাহের কথা স্মরণ করেন, যার দ্বারা এত লম্বা সময় এরাসমাসকে ঘর ছেড়ে বাইরে থাকতে হয়েছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com