• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

অক্ষয় কটাক্ষের মুখে

প্রতিনিধি: / ৩২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিনোদন: অভিনেতা অক্ষয় কুমার আজকাল ব্যস্ত তার ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিটি নিয়ে। ছবিটির ট্রেলার এখনও আসেনি। তবে একের পর এক এই ছবির গান মুক্তি পাচ্ছে। স¤প্রতি মুক্তি পাওয়া এই ছবির একটি ডান্স নম্বর সবাইকে অবাক করেছে। যেখানে অভিনেত্রী মানুশি চিল্লারকে অক্ষয় কুমারের সঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছে। এটা দেখে অনেকেই ক্ষেপে উঠেছেন। অক্ষয় পড়েছেন সমালোচনার মুখে। কারণ, এই দু’জনের মধ্যে বয়সের ব্যবধান ৩০ বছরের। স¤প্রতি প্রকাশিত হয়েছে ‘ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির নতুন গান ‘ভাল্লা হাবিবি’। এই গানে, ছবির চার তারকা, অক্ষয় কুমার, মানুশি চিল্লার, টাইগার শ্রফ এবং আলায় ফার্নিচারওয়ালাকে একসঙ্গে নাচতে এবং রোমান্স করতে দেখা গিয়েছে।বালির ক্ষেতে চিত্রায়িত এই গানটিতে অক্ষয় ও টাইগারের পাশাপাশি দুই নায়িকাই জমকালো নাচে স্টেপ দেখিয়েছেন। গানটিতে অক্ষয় ও মানুশির রোম্যান্সও দেখা গিয়েছে। যা অনেককে ক্ষুব্ধ করেছে। অক্ষয় কুমারের বয়স ৫৬ বছর এবং মানুশি চিল্লারের বয়স ২৬ বছর। দর্শকরা দু’জনের অন-স্ক্রিন জুটি পছন্দ করেননি এবং সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় প্রবল ট্রোলিং শুরু হয়েছে। একজন লিখেছেন- এটা লজ্জাজনক। আরেকজন লিখেছেন- তাদের দু’জনকেই বাবা ও মেয়ের চরিত্রে কাস্ট করা উচিত ছিল। যদিও এই ট্রোলিং নিয়ে এখনও পর্যন্ত অক্ষয় বা মানুশির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে ২৬ মার্চ।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com