• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১০
সর্বশেষ :
আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত দেবহাটায় অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার নারায়ণগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্রাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ জরিমানা সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু বাগেরহাটে ধানক্ষেত থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার লেবাননে ইসরায়েলি ড্রোন হা*ম*লায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম

অস্ট্রেলিয়া দলে ধাক্কা বাংলাদেশ সফরের আগে

প্রতিনিধি: / ৩৪৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ শনিবার বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার মেয়েদের। তবে সফরে আসার আগেই অজি মেয়েদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে চোট। চোটে পড়ে এই সফর থেকে ছিটকে গেছেন পেসার ডারিস ব্রাউন। শুধু বাংলাদেশ সফর নয়, বাঁ পায়ের হাড়ের সমস্যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ব্রাউনকে। স্ক্যানে এই পেসারের বাঁ পায়ের নাভিকিউলার হাড়ে স্ট্রেস ধরা পড়েছে। একই ধরনের চোটে দুই ধাপে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ব্রাউনের স্বদেশি পেসার টায়লা ভ্যালেমিককে। বাংলাদেশ সফর দিয়ে দলে ফিরেছেন ভ্যালেমিক। ব্রাউনকে নিয়ে তাই বাড়তি সতর্ক অস্ট্রেলিয়ার মেডিক্যাল বিভাগ। ২১ বছর বয়সী এই পেসার চোট কাটিয়ে কবে মাঠে ফিরতে পারবেন, এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ধারণা করা হচ্ছে, তাঁর ফিরতে লম্বা সময়ই লাগবে। আপাতত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ব্রাউনের ফেরার মঞ্চ হিসেবে ভাবা হচ্ছে। ব্রাউনের জায়গায় ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে অফ স্পিনার গ্রেস হ্যারিসকে। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার আগে শুধু টি-টোয়েন্টি দলে ছিলেন। অস্ট্রেলিয়া দলে চোট সমস্যা আছে আরো। স্টান্ডবাই দলে থাকা অলরাউন্ডার হেদার গ্রাহাম অপ্রকাশিত চোটে দলের সঙ্গে বাংলাদেশে আসছেন না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com