• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৩
সর্বশেষ :
ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ নারায়ণগঞ্জে ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

এড শিরান শাহরুখের আইকনিক পোজে

প্রতিনিধি: / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিনোদন: ব্রিটিশ পপ তারকা এড শিরান ভারতের মুম্বাইয়ে পা রাখার পর থেকেই তুমুল আলোচনায় রয়েছেন। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ছাড়াও একের পর এক তারকার সঙ্গেও সাক্ষাৎ করছেন। আগামী ১৬ মার্চ মুম্বাইয়ের মহাল²ী রেসকোর্সের মাঠে মঞ্চ মাতাবেন গায়ক। তার আগে শাহরুখ খানের সঙ্গে দেখা করলেন ‘শেপ অফ ইউ’ খ্যাত এ পপ তারকা। দুই তারকাই তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এডকে শাহরুখ তার বৈগ্রহিক পোজ শেখাচ্ছেন। পাশাপাশি দাঁড়িয়ে দুজনেই দুই হাত খুলে উপরের দিকে তাকিয়ে রয়েছেন।ভিডিওর নেপথ্যে বাজছে ‘ওম শান্তি ওম’সিনেমার আবহ। ‘শেপ অফ ইউ’-খ্যাত সংগীতশিল্পী ওই ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘আমাদের শেপ এখন এরকম। একসঙ্গে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিচ্ছি।’ দুই প্রিয় তারকাকে দেখে ভক্তরাও বেশ আনন্দিত। এই ভিডিও দেখার পর অনেকেরই কৌতূহলী। কেউ কেউ মনে করছেন তাহলে সামনে শাহরুখ ও এড এক সঙ্গে কোনো প্রজেক্টে জুটি বাঁধতে যাচ্ছেন!শুধু শাহরুখ নন, এডের সঙ্গে দেখা করেছেন তান স্ত্রী গৌরী খান এবং কোরিওগ্রাফার ফারহা খানও। জানা গেছে, শাহরুখের সঙ্গে দেখা করতে ‘মান্নাত’-এ হাজির হয়েছিলেন ব্রিটিশ তারকা। গৌরী ও শাহরুখকে গান গেয়েও শুনিয়েছেন এড। সোশ্যাল মিডিয়ায় এডের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে গৌরী লেখেন, ‘তোমাকে গান গাইতে দেখে তৃপ্তি পেয়েছি। আমাদের সঙ্গে সন্ধ্যা কাটানোর জন্য তোমাকে ধন্যবাদ।’ আরিয়ান খানের পোশাকের ব্র্যান্ডের একটি জ্যাকেটও এডকে উপহার হিসেবে দিয়েছেন গৌরী।২০১৭ সালে ভারতে প্রথম কনসার্ট করতে আসেন এড শিরান। সেই সময় তার গান শুনতে হাজির হয়েছিলেন একাধিক বলিউড তারকা। এবারেও একই চিত্রের পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে অনুমান করছেন অনুরাগীদের একাংশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com