• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২২
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এক বাড়িতে হামলা চালিয়ে ইসরায়েলের ৩৬ জনকে হত্যা

প্রতিনিধি: / ৫৬৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক: ফিলিস্তিনের গাজায় একটি বাড়িতে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ৩৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার আল-জাজিরা ও টিআরটি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামাস জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই শিশু এবং গর্ভবতী মহিলা ছিলেন। এদিকে, শর্তসাপেক্ষ নতুন করে যুদ্ধবিরতির জন্য হামাসের দেওয়া প্রস্তাবে সাড়া দেয়নি ইসরায়েল। হামাসের দেওয়া নতুন প্রস্তাবে বলা হয়, যুদ্ধবিরতির প্রথম ধাপে অসুস্থ, বৃদ্ধ ও নারী জিম্মিদের ছেড়ে দেবে তারা। এর বদলে ইসরায়েলকে ৭০০ থেকে এক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। এরপর দ্বিতীয় ধাপে সব জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং স্থায়ী যুদ্ধবিরতির তারিখ ঘোষণা করা হবে। তবে হামাসের এই প্রস্তাবে রাজি হননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের এই প্রস্তাব অযৌক্তিক। এদিকে, গাজা উপত্যকার রাফা এলাকায় হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা। রাফায় বর্তমানে প্রায় ১৩ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। এ অবস্থায় সেখানে হামলা চালালে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশ। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২০০ ইসরায়েলি হত্যার পাশপাশি আরও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। ওই হামলার পর গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের আগ্রাসনে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com