• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

বাগেরহাটে নগদ টাকাসহ ৮জুয়ারী আটক

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চুলকাঠি এলাকায় অভিযান চালিয়ে নগদ ১৬ হাজার ৩০০ টাকাসহ ৮জুয়ারী আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশেরি একটি চৌকস টিম। রবিবার (১৭ মার্চ) রাতে পুলিশের অভিযানিক ওই টিমের নেতৃত্ব দেন বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান। আটক জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান।

আটক জুয়ারীরা হলো, বাগেরহাটের সুনগর এলাকার   মিজান শেখের ছেলে মোঃ আঃ করিম শেখ (২০), আলামিন শেখের ছেলে মোঃ রাসেল শেখ (২৩), মৃত উকিল হাওলাদারের ছেলে মোঃ কালাম হাওলাদার (২৫)। হাকিমপুর গ্রামের মৃত নুর আলী শেখের ছেলে মোঃ নুরজ্জামান শেখ(৪০)। সৈয়দপুর গ্রামের মৃত রুহুল কুদ্দুসের ছেলে মোঃ হাবিব শেখ (৫০), মান্নান ফরাজির ছেলে মোঃ আরিফুল ফরাজি (৩২), ভট্টবালিয়াঘাটা গ্রামের আবুল শেখের ছেলে মোঃ জাহিদ শেখ (৩৬) ও রামপাল উপজেলার কাপাশডাঙ্গা গ্রামের ফেরদৌস আলী গাজীর ছেলে মোঃ ফরাদ আলী গাজী (৪১)।

ওসি মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহদয়ের নির্দেশনায় অভিযান চালিয়ে ৮ জুয়ারীকে আটক করা হয়। অভিযানে নগদ ১৬ হাজার ৩০০ টাকা, দুই ব্যান্ডেল জুয়া খেলার তাস, দুইটা মোটরসাইকেল, তিনটা বাইসাইকেল, একটি ভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com