• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১২
সর্বশেষ :
ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হা*ম*লা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ

আলকারাস ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন

প্রতিনিধি: / ২৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য প্রয়োজনীয় লড়াইটাও সেভাবে করতে পারলেন না দানিল মেদভেদেভ। তাকে সরাসরি সেটে হারিয়ে ইন্ডিয়াস ওয়েলসের পুরুষ এককের শিরোপা ধরে রাখলেন কার্লোস আলকারাস। ম্যাচের শুরুর দিকে অবশ্য তেমন একটা ছন্দে ছিলেন না আলকারাস। বেশ কিছু ভুল করে প্রথম তিন গেমে হেরে পিছিয়ে পড়েন তিনি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭-৬ (৭-৫), ৬-১ গেমে জিতে টানা দ্বিতীয়বারের মতো এখানে চ্যাম্পিয়ন হন স্প্যানিশ তারকা। প্রতিযোগিতাটির গত আসরের ফাইনালে মেদভেদেভকেই হারিয়ে প্রথমবার এখানে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন আলকারাস। দুইটি গ্র্যান্ড ¯ø্যাম জয়ী আলকারাস এর আগে সবশেষ শিরোপা জিতেছিলেন গত বছরের উইম্বলডনে। আবারও শিরোপা জয়ের স্বাদ পেয়ে উচ্ছ¡সিত ২০ বছর বয়সী তারকা ফিরে তাকালেন পেছনে। বললেন, চোটের কারণে মাস কয়েক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। “ভাষায় প্রকাশ করা কঠিন, কারণ সত্যিই কয়েকটা মাস খুব খারাপ কেটেছে। এইভাবে বলা যেতে পারে, গত দুইটা মাস আমার নিজেকে খুঁজে পাওয়াটাই কঠিন ছিল। কোর্টে নামতে উপভোগ করতাম না। গত দুই-তিন মাসে কোর্টে ঠিক যেন আমি ছিলাম না, কঠিন সময় কেটেছে।” “তাই, এই ট্রফি উঁচিয়ে ধরতে পারার অর্থ আমার কাছে অনেক। কারণ নিজের চিন্তা-ভাবনায়, শারীরিকভাবে অনেক প্রতিক‚লতা কাটিয়ে উঠতে হয়েছে আমাকে। এসব কারণেই এই জয় আমার কাছে বিশেষ।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com