• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০২
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

পাইকগাছায় সরকারি জায়গায় পোল্ট্রি ফার্ম নির্মাণ,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অভিযোগ। 

প্রতিনিধি: / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি: পাইকগাছায়  সরকারী খাস খাল উপর  অবৈধভাবে দখল করে ঘনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্ম তৈরি করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রবীন কুমার মন্ডলের বিরুদ্ধে পোল্ট্রি ঘর তৈরি করলে  এলাকার পরিবেশ নষ্ট হওয়ার আশংকায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত  অভিযোগ করেছে এলাকাবাসী ।
অভিযোগে জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিবেরবাটী এলাকার মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রবীন কুমার মন্ডল পৌর সভার সরল মৌজার মধ্যে সরকারি খাস খালের মধ্যে সিমেন্টের পিলার ও বাঁশের খুটি দিয়ে পোল্ট্রি ফার্ম তৈরি করিতেছে। এতে এলাকার পরিবেশ নষ্ট সহ এলাকা বাসীর বসবাসের অনুপযোগী হয়ে পড়ার আশংকায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর  গণ সাক্ষরিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বিষ্ণু পদ বিশ্বাসকে অভিযোগের তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে রবীন মন্ডল বলেন আমার পিতার নামে সরকারি  বন্দোবস্ত প্রাপ্ত হয়ে ভোগ দখলে আছি। আমি সেখানে পোল্ট্রি ফার্মঘর তৈরির কাজ করতেছি। উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছেন। অভিযোগ কারীদের মধ্যে আতিয়ার রহমান বলেন,রবীনদের বন্দোবস্ত কৃত জমি অন্য লোকের কাছে হস্তান্তর করে দিয়েছে। এখন সরকারি খাস খাল আবারো  জবরদখলের পায়তারা করছে।জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম করলে পরিবেশ দুশিত হবে।উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বিষ্ণু পদ বিশ্বাস বলেন,অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যায় এবং দেখি খালের মধ্যে বড় ঘর তৈরি করছে।আমি কাজ বন্ধ করে দিয়ে এসেছি।  এটা সরকারী খাল কিনা আমি জানিনা।আমি ওদের কাগজ পত্র নিয়ে অফিসে  আসতে বলেছি কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com