• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৯
সর্বশেষ :
টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

কন্ঠশিল্পী লিজা মা হচ্ছেন

প্রতিনিধি: / ৩৭৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বিনোদন: ঘরোয়া আয়োজনে ২০২২ সালে বিয়ে করেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা সানিয়া সুলতানা লিজা। বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে লিজার বিয়ের খবরটি প্রকাশ্যে আসে গেল বছর নভেম্বরে। এবার জানা গেল মা হচ্ছেন লিজা। আর সেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকার বাবা হেলাল উদ্দিন। লিজার বাবা হেলাল উদ্দিন বলেন, লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সঙ্গে আমেরিকায়। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন। লিজার বেবি বাম্পের দুটি ছবি গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ তার। যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় গায়িকা লিজার। একটা সময় লিজা ও সবুজ সম্পর্কে জড়ান। এরপর পারিবারিক সিদ্ধান্তে ২০২২ সালে বিয়ে করেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com