• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৩
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

আসিফ খালিদকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন

প্রতিনিধি: / ৪১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ গত ১৮ মার্চ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছে এই গায়কের জনপ্রিয় সব গানের কলিতে। পাশাপাশি তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন খালিদের ভক্ত এবং সহকর্মীরা। অন্য সবার মতো প্রিয় গায়ককে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সংগীতশিল্পী আসিফও। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে খালিদের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দেন আসিফ। পাঠকদের সুবিধার জন্য আসিফের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ‘কোন বাঁধনে বাঁধা তো গেল না তাকে। সে যে হৃদয়পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে, হারিয়ে গেল নিমিষেইৃনিজের গাওয়া প্রিন্স মাহমুদের অমর গানের সঙ্গে হারিয়ে গেলেন চাইম ব্যান্ডের প্রিয় ভোকালিস্ট খালিদ ভাই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রেখে গেলেন একরাশ মায়া। খালিদ ভাইয়ের মায়াবী কণ্ঠ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। কৈশোর যৌবনের প্রিয় গায়ক খালেদ ভাইয়ের এই মৃত্যূতে আমি হারিয়ে ফেললাম খুব প্রিয় একজন কণ্ঠশিল্পী। জাতি হারাল নিভৃতচারী এক কিংবদন্তিকে! আমি আমরা শোকাহত। খালিদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।’ জানা গেছে, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খালিদ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৯। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি। মঙ্গলবার গোপালগঞ্জ শহরের নয়া গোরস্থানে শায়িত হবেন খালিদ। ইতোমধ্যে তার নিজ বাড়ি গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এই সঙ্গীতশিল্পীকে। এর আগে, সোমবার রাত ১১টায় রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com