• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১০
সর্বশেষ :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ

এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে আর্জেন্টিনা দলে নেই মেসি

প্রতিনিধি: / ৪৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। হ্যামস্ট্রিংয়ের যে চোট ইন্টার মায়ামির ম্যাচে মাঠে নামতে দেয়নি লিওনেল মেসিকে, সেটি তাকে দূরে রাখছে জাতীয় দলের খেলা থেকেও। যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচের পর মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, আর্জেন্টাইন তারকার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। পরে গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচে খেলতে পারেননি তিনি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, ওই চোটের কারণেই এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দুটিতে থাকছেন না মেসি। এই চোটকে অবশ্য ‘মাইনর’ বলেই উল্লেখ করেছে তারা। ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, মাঠে না নামলেও দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা আছে মেসির। শুক্রবার ফিলাডেলফিয়ায় এল সালভাদরের সঙ্গে খেলবে আর্জেন্টিনা, চার দিন পর লস অ্যাঞ্জেলসে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টা রিকা। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে মূলত ম্যাচ দুটি খেলবে লিওনেল স্কালোনির দল। চোটের কারণে এই দুই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড পাউলো দিবালা, মিডফিল্ডার এক্সেকিয়েল পালাসিওস ও ডিফেন্ডার মার্কোস সেনেসি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com