• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯
সর্বশেষ :
সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

পলি এবারই প্রথম শিল্পী সমিতির নির্বাচনে

প্রতিনিধি: / ৩৯৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিনোদন: নব্বই দশকের নায়িকা পলি। বর্তমানে অভিনয় থেকে দূরে তিনি। সিনেমায় ব্যস্ততা না থাকলেও এবার তিনি নির্বাচনের মাঠে নেমেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে মাহমুদ কলি-নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে আছি। অনেকগুলো সিনেমা করেছি। সিনিয়র শিল্পী হিসেবে দারুণ অভিজ্ঞতা আছে। তাছাড়া ফিল্ম ক্লাব নির্বাচনে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছি। বিগত অভিজ্ঞতা এ নির্বাচনে কাজে লাগানো যাবে। গত নির্বাচন থেকে বেশ চর্চায় শিল্পী সমিতি। এই অস্থির সময়ে নির্বাচনে আসার সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? উত্তরে পলি বলেন, যে কোনো নির্বাচনে তর্ক-বিতর্ক থাকবেই। আলোচনা না হলে জমে না। এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। আশা রাখছি, এবার সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। যেহেতু আমি সদস্য পদে নির্বাচন করছি জয়ী হলে নির্বাচিত কমিটির সঙ্গে সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করব। এর আগে পলি দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে অংশ নিয়ে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, খুলনার মেয়ে পলি ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে। এর পর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com