• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬
সর্বশেষ :
টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

যারা এবার আইপিএলের উদ্বোধনে মঞ্চ মাতাবেন

প্রতিনিধি: / ৩৭৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিনোদন: বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। ২০০৮ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের এই গ্র্যান্ড সফর। ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে। এ বছরও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আগ্রহের শেষ নেই সবার। জানা যাচ্ছে, এবারও আইপিএলের সূচনালগ্নে হাজির থাকবেন বলিউডের মহারথীরা। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলবে বলিউডের অক্ষয় কুমার ও টাইগার শ্রফের। এর পাশাপাশি থাকবেন এ আর রহমান, সোনু নিগমের মতো গায়ক। নাচে-গানে জমবে এবারের আসর। এ বছরের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘রাইজ এজ ওয়ান’ অর্থাৎ একসঙ্গে মিলে উত্থান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে। বিনোদন ছাড়াও ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের সব মহারথীরা হাজির থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। মুক্তির অপেক্ষায় অক্ষয়-টাইগার জুটির ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’। আর সিনেমাটির প্রচারণার লক্ষ্যেই আইপিএলের মাঠে ছুটে যাবেন অক্ষয়-টাইগার। এরপর গানে গানে স্টেডিয়ামের দর্শক-শ্রোতা মাতাবেন সংগীতের মহারথী এ আর রহমান ও সনু নিগম। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই টসের জন্য মাঠে নামবেন দুই অধিনায়ক। প্রথম ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে দুপুর ৩টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com