• বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৯
সর্বশেষ :
দেবহাটায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ: উন্নয়ন, পর্যটন ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বারোপ ব্র্যাক ডেইরি উদ্যাগে সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু শ্যামনগরে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালবৈশাখী ঝড়ে ল*ণ্ড*ভ*ণ্ড দেবহাটা দেবহাটায় গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর

বাগেরহাট গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান, ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক

প্রতিনিধি: / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাট পৃথক অভিযানে ১১কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহা সড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

 আটককৃতরা হলো মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) ও জেলার রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী(২৩)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহা সড়কের পিলজংগ কামাল ফিলিং সার্ভিসেস এলাকায় অভিযান চালিয়ে মাত্র ১ ঘন্টার ব্যবধানে নুরজাহান বেগমকে ৭ কেজি ও ফাতেমা আক্তারকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত গাঁজা বড় বড় চালান হাত বদল করে আসছিল। আটক কৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com