• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২
সর্বশেষ :
নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রতিদিন কত লিটার পানি খাবেন সুস্থ থাকতে ?

প্রতিনিধি: / ৪৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

স্বাস্থ্য: শীতের মৌসুম চলে গিয়ে শুরু হয়ে গিয়েছে গরমের সময়। গরমকালে একটু বের হলেই প্রচÐ ঘাম হয়। শরীর থেকে অনেকটা পানি বেরিয়ে যায়। শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। তাই চিকিৎসকরা দিনে অন্তত ২ থেকে ৩ লিটার পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। পানির তৃষ্ণা না পেলেও এই পরিমাণ পানি খেতেই হবে। কিন্তু কেন? চিকিৎসকেরা বলছেন, শারীরবৃত্তীয় কর্মকাÐ স্বাভাবিক রাখার জন্য পানি খাওয়া জরুরি। কিন্তু সেই পানির পরিমাণ ২ থেকে ৩ লিটারেই সীমাবদ্ধ রাখতে হবে। কারণ, বেশি পানি খেলে আবার উল্টো বিপত্তি ঘটতে পারে। নিয়মিত ২ থেকে ৩ লিটার পানি শরীরে ঠিক কোন কোন কাজে সাহায্য করে?
১. দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে
দেহের নিজস্ব তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে পানি। পর্যাপ্ত পানি খেলে ঘামের পরিমাণ বাড়ে। আর ঘামলে শরীর ঠান্ডা থাকে। আবহাওয়ার তাপমাত্রা বেড়ে গেলে শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে ঘাম।
২. দূষিত পদার্থ দূর করে
শরীরে জমা টক্সিন দূর করতে সাহায্য করে পানি। পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে কোষ্ঠ পরিষ্কার হয় না। ঘাম এবং মূত্রের পরিমাণও কমতে থাকে। কিডনির কাজ ঠিক রাখতে গেলেও পানি খাওয়ার প্রয়োজন রয়েছে।
৩. খাবার হজমে সাহায্য করে
খাবার খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে হজমে গোলমাল হতে পারে। খাবার পরিপাক তো বটেই, খাদ্যনালি থেকে পাকস্থলী পর্যন্ত খাবার নিয়ে যেতেও সাহায্য করে পানি।
৪. অস্থিসন্ধির কার্যক্ষমতা স্বাভাবিক রাখে
শরীরের বিভিন্ন জায়গায় থাকা তরুণাস্থি এবং অস্থিসন্ধির কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে পানি। অস্থিসন্ধি নমনীয় রাখতে পানির বিশেষ ভ‚মিকা রয়েছে।
৫. রক্তচাপ স্বাভাবিক রাখে
রক্ত প্রবাহে গতি আনতেও সাহায্য করে পানি। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং শরীর হাইড্রেটেড রাখতে দিনে অন্তত পক্ষে ২ লিটার পানি খাওয়া প্রয়োজন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com