• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩২
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা

বাংলাদেশ দল ঘরের মাঠেই আশা দেখছে

প্রতিনিধি: / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: প্রথম লেগে ফিলিস্তিনের বিপক্ষে হার প্রত্যাশিতই ছিল। কিন্তু এত বড় ব্যবধানের হার নিয়ে ফিরতে হবে, এমনটা ভাবনায় ছিল না দলের কারোরই। ৫-০ গোলের হার ভুলে ফিরতি লেগে ঘরের মাঠ কিংস অ্যারেনায় আশা দেখছে বাংলাদেশ দল। ২৬ মার্চ নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অন্তত ইতিবাচক নৈপুণ্য কিভাবে দেখানো যায়, সেই ছক আঁকছেন হাভিয়ের কাবরেরা এবং তাঁর শিষ্যরা। কিংস অ্যারেনা বাংলাদেশ দলের জন্য পয়মন্ত। এখানে খেলা আগের চার ম্যাচের কোনোটিতেই হারেনি বাংলাদেশ। জিতেছে একটি এবং ড্র করেছে বাকি তিনটিতে। সেই সঙ্গে স্বাগতিক দর্শকদের সমর্থন বাড়তি সুবিধা দেবে জামাল-তপুদের। এই মাঠেই গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে গ্রæপের আরেক শক্তিশালী দল লেবাননকে ১-১ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ। ফিলিস্তিনের বিপক্ষেও এমন কিছুরই আশা বাংলাদেশের। গত শনিবার কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে হাভিয়ের কাবরেরা বলছিলেন, ‘আবারও বলছি, এখন সময় পর্যালোচনার, বিশ্লেষণের এবং শেখার। ইতিবাচক দিকগুলো নিতে হবে, নিশ্চিতভাবে কিছু বিষয় মানিয়ে নিতে হবে। ফিরতি লেগে নিজেদের কাছে আমাদের প্রত্যাশা, চাহিদা আরো বেশি হতে হবে। আমরা জানি, নিজেদের মাঠে আমরা আরো বেশি শক্তিশালী।’ আগের ম্যাচে প্রথম গোল হজমের আগে ফিলিস্তিনের চোখে চোখ রেখেই লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু গোলের পরেই তালগোল পাকিয়ে ফেলেন রক্ষণভাগের খেলোয়াড়রা। মনোযোগের ঘাটতির কারণে এমন বিপর্যয় কি না, প্রশ্নের জবাবে তপু বর্মণ বলছেন, ‘আমি মনে করি, মনোযোগে ঘাটতি ছিল না। বিশেষ কোনো সমস্যা আমাদের ছিল না। রক্ষণ জমাট রাখতে পারিনি। এটাই আমাদের পিছিয়ে দিয়েছে।’ তপুর আশা, ঘরের মাঠে এমন ভুল আর করবেন না, ‘অবশ্যই এখানে ঘুরে দাঁড়াতে চাই। সে ক্ষেত্রে আমাদের আরো সুসংগঠিত হতে হবে।’ কাবরেরাও বিশ্বাস রাখছেন তপু-বিশ্বনাথদের ওপর, ‘আসলে বিষয়টি আমাদের দুর্বলতার নয়, তার চেয়ে বরং ফিলিস্তিনের মানের। ছেলেদের প্রতি আমার পুরো আত্মবিশ্বাস আছে। কোনো অভিযোগ নেই তাদের প্রতি।’

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com