• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪
সর্বশেষ :
নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা

নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে আয়োজিত এ ফাইনালে ৪ নং ও ৫ নং ওয়ার্ডের দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ৪ নং ওয়ার্ড বিজয়ী হয়।

 

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল ওয়ার্ডের খেলোয়াড়দের মাঝে একটি করে ছাগল প্রদান করা হয়।

 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী শিল্পপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের উপদেষ্টা শেখ রুহুল আমিন আকাশ, তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, মো. আইয়ুব হোসেন, সভাপতি সম লিয়াকত আলী, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা, ওয়ার্ড সদস্য শেখ সরোয়ার, আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

খেলার ধারাভাষ্যে ছিলেন শিক্ষক ওলিউর রহমান ওলি, মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন ও আলমগীর হোসেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোশাররফ হোসেন।

 

ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেল থেকেই মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com