• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২৪
সর্বশেষ :
তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট

অনিশ্চয়তা আফ্রিদির নেতৃত্ব নিয়ে

প্রতিনিধি: / ৩৪৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর শাহিন শাহ আফ্রিদি বলেছিলেন, লম্বা সময়ের জন্য এই দায়িত্ব চান তিনি। কিন্তু তার সামনে এখন অপেক্ষায় উল্টো কিছুর খড়গ। পাকিস্তান ক্রিকেটের বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান মহসিন নাকভি যেরকম ইঙ্গিত দিলেন, তাতে আফ্রিদির নেতৃত্ব সুতোয় ঝুলছে। মাত্রই গত নভেম্বরে নেতৃত্ব পেয়েছেন আফ্রিদি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলবে পাকিস্তান, এমনটাই ছিল অনুমিত। কিন্তু পাকিস্তান জাতীয় দলের নতুন নির্বাচক কমিটির দায়িত্ব গ্রহণের আয়োজনে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভিন্ন কিছুর আভাস দিলেন পিসিবি চেয়ারম্যান। “এমনকি আমিও জানি না, কে অধিনায়ক হবেন (বিশ্বকাপে)। শাহিনই নেতৃত্বে থাকবে নাকি নতুন কাউকে আনা হবে, সেটা চূড়ান্ত করা হবে ফিটনেস ক্যাম্পের পর।” “বেশ কিছু টেকনিক্যাল দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব, সেসবের গভীরে যেতে চাই না আমি। আমরা দীর্ঘমেয়াদি সমাধান চাই, সেটা শাহিনই হোক বা নতুন কেউ। তার পর আমরা তাকে ধরে রাখতে চাই, একটি-দুটি ম্যাচ হারলেই বদল করতে চাই না।” কৌতূহল জাগানিয়া ব্যাপার হলো, আফ্রিদিকে নেতৃত্ব দেওয়ার সময় ঠিক এই ব্যাপারগুলিই বিবেচনায় নেওয়া হয়েছিল। আগের অধিনায়ক বাবর আজম অনেকটা অনিচ্ছাকৃতভাবেই অধিনায়কত্ব ছেড়েছিলেন, যখন বুঝতে পেরেছিলেন যে, পরিবর্তন আনা হচ্ছেই। এরপর দীর্ঘমেয়াদি ভাবনা থেকেই ২৩ বছর বয়সী আফ্রিদির কাঁধে এই ভার দেওয়া হয়। লম্বা সময় ধরে তিনি আস্তে আস্তে শিখে নেতৃত্বে পোক্ত হওয়ার পাশাপাশি দল গড়ে তুলবেন, এমন ভাবনাই ছিল তখন। কিন্তু পাকিস্তান ক্রিকেটের চিরায়ত ধারা মেনেই পাশার দান উল্টে গেছে দ্রæত। আফ্রিদির নেতৃত্বে একটি সিরিজই খেলেছে পাকিস্তান। নভেম্বরে নিউ জিল্যান্ড সফরে ওই সিরিজে ৪-১ ব্যবধানে হারে তারা। অধিনায়ক হিসেবে আফ্রিদির টেকনিক্যাল সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠে যায় দ্রæতই। তার জন্য পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে এবারের পিএসএলে। আগের দুই আসরে তার নেতৃত্বে টানা শিরোপা জয় করে লাহোর কালান্দার্স। কিন্তু এবার ১০ ম্যাচে স্রেফ একটি জিতে আসর শেষ করে তারা তলানিতে থেকে। এরপরই আফ্রিদির নেতৃত্বে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে থাকে পাকিস্তান ক্রিকেটে। মহসিন নাকভির মন্তব্য সেই আলোচনাগুলোকেই আরও প্রতিষ্ঠিত করল। পিএসএল শেষে পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে ফিটনেস ট্রেনিং দিয়ে। দেশটির সবচেয়ে বিখ্যাত মিলিটারি ট্রেনিং একাডেমি কাকুলে সেনাবাহিনীর সঙ্গে ১০ দিন ট্রেনিং করবেন ২৭ জন ক্রিকেটার। এই ক্যাম্প শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে পিসিবির নতুন নির্বাচক কমিটি। সাত সদস্যের বিশাল এই কমিটিতে সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ, আব্দুল রাজ্জাক, আসাদ শফিক ও ওয়াহাব রিয়াজের সঙ্গে থাকছেন অধিনায়ক, কোচ ও দলের অ্যানালিস্ট। প্রধান নির্বাচক বলে কিছু এখন আর নেই। দল নির্বাচনে সবার ক্ষমতা সমান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com