• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৮
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

আলোচনায় রাজ-বুবলী ৫৬ সেকেন্ডের ঝলকেই

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বিনোদন: রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে জনপ্রিয় নায়িকা বুবলী ও শরিফুল রাজ জুটির প্রথম সিনেমা ‘দেয়ালের দেশ’। পোস্টার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। ৫৬ সেকেন্ডের এই এক ঝলক সামনে আসার পর মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে ‘দেয়ালের দেশ’। টিজারের কিছু টুকরো দৃশ্য দেখে আঁচ করা যায়, এতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। আর শবনম বুবলীর চরিত্রটি এক সাদামাটা রহস্যময় তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিতও মিলেছে। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেওবা তাদের কী সংযোগ, সেসব এখনও রহস্য। যা স্পষ্ট হবে পূর্ণাঙ্গ সিনেমায়। এছাড়া টিজারের একটি দৃশ্য সবার মনে দাগ কেটেছে- দেখা গেছে বুবলীর লাশ হিমাগারের পাটাতন হয়ে বের হয়ে আছে, আর সেদিকে হতবাক হয়ে চেয়ে আছেন রাজ। এমনই করুণ দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন নেটিজেনরা। সিনেমাটি নিয়ে বুবলী বলেন, ‘দেয়ালের দেশ’ সিনেমার গল্প পড়েই আমার খুব ভালো লেগেছিল। আমরা বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। এই সিনেমাটি সেখান থেকে আলাদা। এমন গল্পের সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। তখনও আমি পুরো বাণিজ্যিক সিনেমার নায়িকা। অনুদানের সিনেমা নিয়ে যেসব কথা বলা হয়, সিনেমাটি মুক্তির পর সেটা ভেঙে যাবে। পূর্ব ঘোষণা অনুযায়ী গত শনিবার বিকালে ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার মুক্তি পায়। মিশুক মনিরের পরিচালনায় এতে বুবলী ও রাজ ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। সিনেমাটি নিয়ে নির্মাতা মিশুক বলেন, সাধারণত অনুদানের সিনেমা নিয়ে দর্শকদের এক ধরনের গৎবাঁধা চিন্তা রয়েছে। তবে এই গল্পটি ভিন্ন। আশা করি এটি দর্শকদের কাছে ভীষণ ভালো লাগবে।

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com