• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৫
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: আদালত পাড়ায় সাজ সাজ রব শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা

পানির গুণমান নির্ণয় করার পদ্ধতি

প্রতিনিধি: / ৭৯২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

লাইফস্টাইল: প্রতিবছর ২২ মার্চ পালিত হয় বিশ্ব পানি দিবস। এই বিশ্বের ৭০ শতাংশ অংশ পানিতে আবৃত, যার মধ্যে মাত্র ৩ শতাংশ হল সুপেয় পানি। পানির অপচয় ও পানি দূষণের কারণে জ্ঞাত বা অজ্ঞাতসারে মানুষ ক্রমশ পানি সংকটের পরিমাণ বাড়িয়ে চলেছে। দূষিত পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই পানি দূষণ রোধ করে পানির অপচয় বন্ধ করা দরকার, তবেই দূর হবে অনেক সমস্যা। বিশ্ব পানি দিবস উপলক্ষে জেনে নিন কিছু সহজ পদ্ধতি, যা অবলম্বন করে জানতে পারা যাবে যে পানি পান করা হচ্ছে তা কতটা বিশুদ্ধ অর্থাৎ ঘরে বসেই সহজেই পরীক্ষা করা যাবে পানীয় পানির গুণমান।
# একটি গøাসে পানি নিয়ে দেখতে হবে পানির রং। পানির রং হলুদ বা বাদামি হলে বা কোনোরনের কণা দেখা দিলে বুঝতে হবে পানি নি¤œমানের।
# পানীয় পানির স্বচ্ছতাও বলে দিতে পারে পানির গুণমান। পানির রং ভিন্ন হওয়ার সঙ্গে পানিতে কোনো ধরনের কণা থাকলে পানি ঘোলাটে দেখায়। পানির মধ্যে মাটির কণা থাকলেও এমন দেখায়। এই ধরনের পানি পান করার উপযোগী নয়।
# পানিতে কোনো ধরনের গন্ধ থাকলে সেই পানি বিশুদ্ধ পানি নয়। অনেক সময় পাত্রে পানি পান করা হয় সেটি সঠিকভাবে ধোয়া না হলেও পানি থেকে গন্ধ বেরোয়, তাই সবসময় পরিষ্কার পাত্রে পানি রাখা ও পান করা উচিত।
# পানির স্বাদ নির্ভর করে তার মানের উপরও। তবে পানির স্বাদ তেতো হলে তা পান করার যোগ্য নয়। এছাড়া যদি পানিতে ধাতব স্বাদ পাওয়া যায় তবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো ধাতব থাকতে পারে। পাশাপাশি পানির স্বাদ যদি বিøচের মতো হয়, তাহলে এতে মেশানো হতে পারে ক্লোরিন। যদি পানির স্বাদ লবণাক্ত হয় তাহলে সালফেট থাকতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com