• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

নতুন গুঞ্জন পান্থ-উর্বশীর বিয়ে নিয়ে

প্রতিনিধি: / ৩৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বিনোদন: ২০২২ সালের ডিসেম্বর মাসে এক দুর্ঘটনায় আহত হন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পান্থ। ১৫ মাস পর সুস্থ হয়ে মাঠে খেলতে নেমেছেন এ ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে আইপিএলের চলতি মৌসুমে খেলছেন তিনি। এদিকে সুস্থ হয়ে মাঠে নামতেই এক ভক্ত উর্বশী রাউতেলাকে অনুরোধ করলেন পান্থকে বিয়ে করার। আনন্দবাজারের প্রতিবেদন অনুযাযী, স¤প্রতি এক সাক্ষাৎকারে এক ভক্ত উর্বশীকে অনুরোধ করে বলেন, ‘ঋষভকে ভুলে যাবেন না ম্যাম। ও আপনাকে অনেক শ্রদ্ধা করে। আপনাকে অনেক সুখে রাখবে ও। আপনি যদি ওকে বিয়ে করেন, তবে আমাদেরও খুবই ভাল লাগবে।’ এমন কথা শুনে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন অভিনেত্রী। তারপর বলেন, ‘আমি সত্যিই এই প্রসঙ্গে কোনও কথা বলতে চাই না।’ এককথায় কোনো উত্তর না দিয়ে বিষয়টিকে এড়িয়ে গেছেন অভিনেত্রী। একটা সময় ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। ২০১৮-১৯ সালে এই দুই তারকার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। এদিকে কিছুদিন ধরে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে উর্বশীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মাঝে বেশ কয়েকবার উর্বশীর মুখে ফের ঋষভের নাম শোনা গেল। এমনকি, এই ক্রিকেট তারকা হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেত্রীর মা নাকি দেখতেও যান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com