• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

মানুষের ঢল স্মৃতিসৌধে

প্রতিনিধি: / ৪৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

হাতে লাল সবুজের পতাকা আর রঙ বেরঙের ফুল, হৃদয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল থেকে হাজারো মানুষের ঢল নামে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। দেশের সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ঢেকে যায় স্মৃতিসৌধের শহীদ বেদি। স্মৃতিসৌধে ঢল নেমেছে সব বয়সী মানুষের। ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

বুধবার সকাল ৫টা ৫৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

মানিকগঞ্জ থেকে আসা হৃদয় নামের এক যুবক বলেন, আমরা যুদ্ধ করতে পারিনি। কিন্তু যারা যুদ্ধ করেছেন, দিয়েছেন দেশের জন্য প্রাণ তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা প্রয়োজন। তাই শ্রদ্ধা জানাতে এসেছি।

কালিয়াকৈরের একটি স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এই দিনটাতে জাতীয় স্মৃতিসৌধে এলে অনেক ভালো লাগে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে পারলে আত্মা তুষ্টি পায়। আমার মতো অনেকেই আজ স্মৃতিসৌধে এসেছেন শ্রদ্ধা জানাতে। রমজান মাস হওয়ায় সেহরি খেয়ে না ঘুমিয়েই সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছি।

এদিকে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরাসহ সাদা পোশাকেও পুলিশের নজরদারি রাখা হয়েছে সৌধ এলাকায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com