• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৭
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

মোংলায় সাবেক ইউপি সদস্য ও তার সন্তানকে কুপিয়ে মারাত্বক জখম

প্রতিনিধি: / ৩১৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনায় চিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম হাওলাদার (৫৫) ও তার ছেলে সোহাগ হাওলাদারকে (৩৬) কুপিয়ে জখম করেছে এক দুবৃত্ত। রবিবার (২৫মার্চ) রাতে চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাদের।

গুরুতর আহত অবস্থায় তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন,আহত সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদারের ভাই আলম হাওলাদার।

আলম হাওলাদার জানান, হালিম হাওলাদার তার ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি শ্যালক হাফিজ হাওলাদারকে দেখতে যাচ্ছিলেন। চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় পৌঁছালে তুচ্ছ ঘটনায় কথাকাটির এক পর্যায়ে বেল্লাল সরদার নামে এক দস্যু   দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করেন। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের উপর হামলাকারী বেল্লাল সরদার সুন্দরবনের এক সময়  বনদস্যু ছিলেন বলেও জানান তিনি।

এদিকে অভিযুক্ত বেল্লাল সরদারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ও  হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com