• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১২
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

কাউকে আমি কষ্ট দিইনি: রাভিনা ট্যান্ডন

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করেছেন দীর্ঘ অভিনয় ক্যারিয়ার। অভিজ্ঞতার আলোকে কথা বলতে গিয়ে বলিউড নায়কদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। স¤প্রতি রাজশ্রীকে সাক্ষাৎকার দিয়েছেন রাভিনা ট্যান্ডন। এ আলাপচারিতায় রাভিনা ট্যান্ডন বলেন, ‘কিছু মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেন এবং তারা অন্যের সফলতা সহ্য করতে পারেন না। তারা অন্যদের নিচে নামানোর রাস্তা খুঁজেন। আর এসব ব্যক্তিরা বিভিন্নভাবে আপনার কাছে আসবেন। সেটা প্রেমিক-প্রেমিকার মাধ্যমে কাছে আসতে পারে।’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার হয়েছেন রাভিনা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘বিনা বাক্যে মানতে হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিযোগিতাপূর্ণ। কোন ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা নেই? পৃথিবীর সব রাজনীতি এবং করপোরেট জগতে একই চিত্র বিদ্যমান। পার্থক্য শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে লেখালেখি হয়। কারণ এ অঙ্গনের মানুষজন বিখ্যাত আর তাদের নিয়ে তৈরি গুঞ্জন মানুষ গুরুত্ব নিয়ে পড়েন। নিঃসন্দেহে এখানকার মানুষ রাজনীতি করে, এটা আমার সঙ্গেও হয়েছে।’ রাভিনা ইচ্ছাকৃতভাবে কারো ক্যারিয়ারের ক্ষতি করেননি। যদি অনিচ্ছাকৃতভাবে এমন কিছু ঘটে থাকে তবে তার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত তিনি। এ বিষয়ে রাভিনা বলেন, ‘আমার জন্য যদি এরকম কিছু ঘটে থাকে। তবে আমি ক্ষমা চাইতে প্রস্তুত। বাবা আমাকে বলতেন, একটি বাচ্চা যখন হাঁটতে শেখে, তখন সে উঠে দাঁড়ানোর আগেই পড়ে যায়। কিন্তু সর্বশেষ সেই বাচ্চা মাথা উঁচু করে দাঁড়া এবং হাঁটে। এটি আমাকে শিক্ষা দিয়েছে। সুতরাং আমি কাউকে কষ্ট দিইনি, কাউকে সিনেমা থেকে বাদ দিইনি, নতুনদের সঙ্গে কাজ করতেও আমার কোনো সমস্যা নেই। কারণ আমিও এক সময় নতুন ছিলাম।’ ১৯৯১ সালে হিন্দি ভাষার ‘পাথর কে ফুল’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন তিনি। নব্বই দশকে বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র উপহার দেন রাভিনা। যার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে’ (১৯৯৪), ‘মোহরা’ (১৯৯৪), ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (১৯৯৬), ‘জিদ্দি’ (১৯৯৭) প্রভৃতি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com