• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৬
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম বিশ্বকাপ না জিতলে: মেসি

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে দুর্ভাগ্যজনক হারের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন লিওনেল মেসি। অবশ্য টিম ম্যানেজমেন্টের অনুরোধে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন কয়েক মাস পরই। ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, ২০২২ সালে কাতার বিশ্বকাপে ট্রফি না জিতলে হয়তো আর্জেন্টিনার জার্সি-বুট সারাজীবনের জন্য তুলে রাখতেন। বিগ টাইম পডকাস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন মেসি। বিশ্বকাপে ভিন্ন কিছু হলে সম্ভবত আর কখনও জাতীয় দলের হয়ে খেলতেন না। মেসি বলেছেন, ‘বিশ্বকাপ জেতা ছিল আমাদের, আমাদের পরিবার ও পুরো দেশের জন্য জাদুকরী ব্যাপার। এটা আমাদের জীবনের অবশিষ্ট সময়েও সঙ্গী হয়ে থাকবে। আমরা যদি বিশ্বকাপ জিততে না পারতাম আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম। সৌভাগ্যবশত এটা হলো এবং আমরা আর্জেন্টিনাকে আরেকটি শিরোপা দিলাম।’ আগামী জুনে ৩৭ বছর পূর্ণ হবে মেসির। বয়স বাড়তে থাকলেও যতদিন ফিট থাকবেন, খেলে যেতে চান। অবসর ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘যে মুহূর্তে মনে হবে আমি আর পারফর্ম করতে পারছি না, আমি উপভোগ করছি না কিংবা আমার সতীর্থদের সাহায্য করতে পারছি না (তখন আমি অবসর নিবো)।’ তিনি আরও বলেন, ‘আমি খুবই আত্মসমালোচক। আমি জানি কখন আমি ভালো করছি, কখন করছি না, কখন আমি ভালো খেলি, কখন আমি বাজে খেলি। যখন আমার মনে হবে এই পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে, আমি আমার বয়সের কথা না ভেবেই সেটা করবো।’

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com