• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭
সর্বশেষ :
চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ৮৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট উপজেলার জাড়িয়া পশ্চিমপাড়া এলাকা থেকে আম্বিয়া বেগম (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই সন্তানের জননী আম্বিয়া বেগম ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার মোড়ল আ. লতিফ মোড়লের স্ত্রী।

পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় একটি বাগানে কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল আসেন। এরপর প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়। পরে ময়না তদন্তরে জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরহে উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্ত রিপোর্ট আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভবে জানা যাবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com