• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮
সর্বশেষ :
টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

দক্ষিণের অভিনেতা নবীন সড়ক দুর্ঘটনায় আহত

প্রতিনিধি: / ৩১৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিনোদন: দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নবীন পলিশেট্টি আমেরিকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। নবীনের টিম তাঁর এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তারা প্রকাশ করেছে যে অভিনেতার হাত ভেঙে গেছে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। জানা গেছে, অভিনেতা মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে বাইক চালাচ্ছিলেন। সেই সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তায় পড়ে যান। নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করা সত্তে¡ও তিনি তাঁর ভারসাম্য বজায় রাখতে পারেননি। ফলে নবীন একাধিক চোট পান। অভিনেতার হাত ভেঙে গেছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। তবে এখন পর্যন্ত নবীন সামাজিক মাধ্যমে বা কোনো অফিশিয়াল বিবৃতি দেননি নিজের দুর্ঘটনার বিষয়ে। ২০১৯ সালে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ছিছোরে’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন নবীন। ছবিতে সুশান্ত সিং রাজপুতের বন্ধুর ভ‚মিকায় দেখা যায় তাকে। নবীন মূলত তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তিনি ২০১৯ সালে ‘এজেন্ট সাই শ্রীনিবাস আথ্রেয়া’ চলচ্চিত্র দিয়ে পর্দায় পা রাখেন। সিনেমাটির জন্য তিনি পুরস্কারও জেতেন। সেই বছরেই তাকে বলিউড চলচ্চিত্র ছিছোরে’তে দেখা যায়। দক্ষিণের একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন নবীন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com