• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪
সর্বশেষ :
কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে ট্যাক্সি, কাশ্মীরে নিহত ১০

প্রতিনিধি: / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদেশ : ভারতের কাশ্মীরের রমবান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ট্যাক্সি গভীর খাদে পড়ে গিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর জম্মু-কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) উদ্ধারকাজে অংশ নিয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে, গতকার শুক্রবার সকালে একটি যাত্রীবাহী ট্যাক্সি শ্রীনগরের দিকে যাচ্ছিল। পরে জম্মু ও কাশ্মীরের রমবান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী-সহ ট্যাক্সিটি আচমকা রাস্তার পাশে থাকা গভীর খাদের মধ্যে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলও। তাদের সঙ্গে উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। তবে বৃষ্টির কারণে রাস্তা ভেজা থাকায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। সে কারণেই রাস্তাঘাট ভেজা। রাস্তা পিছলে হওয়ার কারণেই ট্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসেও বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখে গতকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com