• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ

সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার মেক্সিকোতে

প্রতিনিধি: / ৪১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিদেশ : দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সা রাজ্যের একটি সমুদ্রসৈকত থেকে সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা কোনো নৌকাডুবির শিকার হয়েছেন। দেশটির প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানায়, ওয়াক্সা উপকুলে তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনারকবলে পড়ে। ওই দুর্ঘটনা থেকে একজন বেঁচে গেছেন বলেও জানানো হয়। প্রথমিক ধারণা অনুযায়ী বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীরা অভিবাসনজনিত সমস্যার শিকার হয়েছেন। তাছাড়া তারা এশিয়ান অরিজিন বলেও সন্দেহ করা হয়। মেক্সিকোর যে উপক‚ল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে সেটিকে প্রায়ই অভিবাসপ্রত্যাশীরা ব্যবহার করেন। মূলত এসব অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর যেসব অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয় তাদের মধ্যে চীন, ভারত ও উজবেকিস্তানের নাগরিকও ছিলেন। মেক্সিকোর অভিবাসনকেন্দ্রগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে এ ব্যাপারে মেক্সিকো সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র: এএফপি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com