• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৫৪
সর্বশেষ :
শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত ও দোয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

আল্লু অর্জুনের স্ট্যাচু বসল মাদাম তুসোতে

প্রতিনিধি: / ৩৪৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিনোদন: দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ভক্ত-অনুরাগী রয়েছে দুনিয়াজুড়ে। তার ‘পুষ্পা: দ্য রাইস’ সিনেমার ‘ম্যায় ঝুঁকেগা নেহি’-এই সংলাপ তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এ সংলাপ বলার সময় হাতের একটি বিশেষ ভঙ্গিমা করেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। যেটি বেশ জনপ্রিয় হয়। জনপ্রিয়তা পেয়েছিল সেই হাতের ভঙ্গিমা। সেটা নকল করেই, এবার দুবাইয়ের মাদাম তুসোর জাদুঘরে স্থান পেয়েছে আল্লু অর্জুনের স্ট্যাচু। আর এরপরেই, অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার যে আল্লু অর্জুনের ভক্ত, তা এরই মধ্যে সবার জানা। ক্রিকেট মাঠে, খেলার মধ্যেও একাধিকবার আল্লু অর্জুনকে নকল করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই সব মুহূর্ত। ডেভিজ ওয়ার্নার ভারতীয় বিভিন্ন সিনেমা ও গান যে দেখেন তা স্পষ্ট তার সোশ্যাল মিডিয়াতেই। বিভিন্ন গানের সঙ্গে নাচ করে প্রায়-ই রিল বানাতে দেখা যায় ওয়ার্নারকে। এখন আইপিএলের মৌসুম। দিল্লি ক্যাপিটালস’র হলে খেলছেন ডেভিড ওয়ার্নার। তবে শত ব্যস্ততাই মাঝেও তিনি শুভেচ্ছা জানাবেন না তার প্রিয় তারকাকে। মাদাম তুসোর জাদুঘরে আল্লু অর্জুনের মূর্তি উন্মোচন হলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার এ ক্রিকেট তারকা। এখানে আল্লু অর্জুনের যে ভঙ্গিমায় মূর্তি তৈরি করা হয়েছে, সেটি হলো সেই ‘ম্যায় ঝুঁকেগা নেহি’র পোজে। দোলের সময়, দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে মুকেশ কুমারের সঙ্গে ছবি তুলতে গিয়ে ডেভিড ওয়ার্নার এ ‘ম্যায় ঝুঁকেগা নেহি’ পোজই দিয়েছিলেন। জনপ্রিয় যে অভিনেতাকে তিনি নকল করেছেন বারে বারে, তার মূর্তি উন্মোচন হতেই উচ্ছ¡সিত ডেভিড শুভেচ্ছাবার্তা পাঠালেন দক্ষিণী এ অভিনেতাকে। ভারতের মাটিতে খেলা থাকলে, দর্শক আসন থেকে প্রায় প্রতিবারেই ডেভিড ওয়ার্নারের কাছে আবদার আসে ‘শ্রীভল্লি’ নাচের তালে একবার পা মেলানোর জন্য।মাঠের সাউন্ড সিস্টেমে বাজতেও শুরু করে সেই গান। প্রত্যেকবারই দর্শকদের আবদার মেটান ওয়ার্নার। সেই আল্লু অর্জুনের মূর্তি মাদাম তুসোর জাদুঘরে দেখে ওয়ার্নার ভীষণ খুশি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com