• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

ইসরায়েলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে প্রস্তুত আরব বিশ্ব

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিদেশ : ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবসহ গোটা আরব বিশ্ব প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। বাইডেনের এই তহবিল সংগ্রহ ক্যাম্পেইনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন উপস্থিত ছিলেন। এ ক্যাম্পেইন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধে দু-রাষ্ট্র সমাধানের কথাও বলেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর পর বারবার ইসরায়েলকে ‘গাজা-পরবর্তী পরিকল্পনা’ করার আহবান জানিয়েছেন। এই পরিকল্পনার মধ্যে ‘দ্বিরাষ্ট্র সমাধানের’ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বাইডেন বলেন, ‘আমি এখন বিস্তারিতভাবে বলব না। কিন্তু দেখুন, আমি সৌদিদের সাথে এবং মিশর, জর্ডান ও কাতারসহ অন্যান্য আরব দেশের সাথে কাজ করছি। তারা ইসরায়েলকে পুরোপুরি স্বীকৃতি দিতে প্রস্তুত।’ তিনি বলেন, ‘তবে গাজায় যুদ্ধ পরবর্তী একটি পরিকল্পনা থাকতে হবে এবং একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য একটি যাত্রা থাকতে হবে। এটি আজ হয়তো হবে না, তবে একটি অগ্রগতি হতে হবে এবং আমি মনে করি আমরা এটি করতে পারি।’ আরব রাষ্ট্রগুলো ২০০২ সালে অধিকৃত পশ্চিম তীর এবং গাজা নিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। ওই ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেম নির্ধারণ করা হয়েছিল। ইসরায়েল তখন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। বাইডেন এমন এক সময়ে এই কথা বললেন, যখন ইসরায়েল নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় সাড়ে ৩২ হাজারের বেশি মানুষ নিহত ও ৭৬ হাজার মানুষ আহত হয়েছেন। তবে সৌদি আরব স্পষ্ট করে জানিয়েছে যে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
সূত্র: সিএনএন


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com