• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১১
সর্বশেষ :
আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদক, জুয়া ও ইভটিজিংয়ের আখড়ায় পরিণত কাশিমাড়ীর সফিউল্লার চায়ের দোকান, এলাকাবাসীর ক্ষোভ তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু দেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণ শ্যামনগরে অ*স্ত্র-গু*লিসহ সুন্দরবনের কু*খ্যাত জোনাব বাহিনীর ৩ সদস্য আ*টক দেবহাটায় অল্প বয়সীদের মধ্যে বাড়ছে মা*দকের আসক্তি, গ্রামাঞ্চলে উদ্বেগজনক প্রভাব পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মা*ম*লা

নারিন আরও ৫০০ ম্যাচ খেলতে চান

প্রতিনিধি: / ৪৭৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

স্পোর্টস: টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা যায় তাকে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে দারুণ কদর সুনিল নারিনের। দেখতে দেখতে টি-টোয়েন্টিতে ৫০০ ম্যাচের মাইলফলকে নাম লিখিয়ে ফেললেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে এই অনন্য মাইলফলকে পৌঁছেছেন নারিন। শুক্রবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ক্যারিয়ারের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন এই অলরাউন্ডার। মাইলফলকের ম্যাচে আবার হিরো এই নারিনই। ব্যাটে-বলে দাপট দেখিয়ে দলকে জিতিয়েছেন। বোলিংটা তেমন ভালো না হলেও (৪০ রানে ১ উইকেট) ব্যাটিংয়ে ২২ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সের জয়ের নায়ক ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে ৫০০তম ম্যাচ খেলার পর নারিন বলেন, ‘এটা একটা চমৎকার মাইলফলক। আশা করি আরও ৫০০ যোগ হবে। এভাবে পারফর্ম করতে পেরে দারুণ লাগছে। একটা স্বস্তি বোধ করছি। ব্যাটিংয়ে যেভাবে সাফল্য পেয়েছি, তাতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। টিমের সাপোর্ট স্টাফরাও প্রচুর সমর্থন করেছে। সকলে উৎসাহ দিয়েছে। আমি তাই কঠোর পরিশ্রম করেছি, আর তাতেই সাফল্য।’

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com