• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২
সর্বশেষ :
‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ

কুতুবদিয়ায় বাপার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ৬৮৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা গেইট বাপার অস্থায়ী কার্যালয়ে বাপা কুতুবদিয়ার সভাপতি প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বাপার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচ,এম, নজরুল ইসলাম।
বাপা কুতুবদিয়ার সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় পরিচিত সভা ও ইফতার মাহফিলে কক্সবাজার শহর বাপার সভাপতি সাংবাদিক ইরফানুল হক,
কুতুবদিয়া বাপার উপদেষ্টা সাংবাদিক হাছান কুতুবী, সাংবাদিক লিটন কুতুবী, সাংবাদিক এম,এ মান্নান, বাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউছুফ নবী বক্তব্য রাখেন।
পরিচিত সভা ও ইফতার মাহফিলে কুতুবদিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ ফিরোজ, সমাজসেবক নজরুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন, নুরুল আমিন, আবু সিদ্দিক রিপন, মোঃ আরিফ উল্লাহ বাদশা,মোঃ হোছাইন আলী, মানবিক টিম কুতুবদিয়ার সদস্য মিশকাত শরীফ, বাপার সদস্য ইমতিয়াজ উদ্দিন, আকিবুল হোছাইন রাফি,রিয়াদ মাহামুদ তানভীর, মোঃ এনাম,নাজমুস সাকিব,শাহাদাত হোছাইন, মোঃ জোবাইরসহ বাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পরবর্তী নেতৃবৃন্দরা উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম কর্তৃক ওলুহালী খালের ভরাটস্থান পরিদর্শন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com