• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৮
সর্বশেষ :
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

ঢেঁড়স ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

প্রতিনিধি: / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

স্বাস্থ্য: বিশ্বে প্রতিদিনই বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। আর ডায়াবেটিস হলে শরীরে বাসা বাঁধতে পারে আরও অসংখ্য রোগ। তবে খুব পরিচিত একটি সবজি ডায়াবেটিসকে দূরে রাখতে সাহায্য করে। আর সেটি হলো ঢেঁড়স। কারণ ঢেঁড়সে থাকা কিছু উপাদান ডায়াবেটিসকে দূরে সরিয়ে সুস্থ রাখতে সাহায্য করে। গবেষণা বলছে প্রতিদিন ৬-৮ টা ঢেঁড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি পায় ঢেঁড়সে গøাইসেমিক সূচক কম, তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই সবজি। ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন ‘এ’, ‘বি’, ‘সি’ ও লোহাসমৃদ্ধ। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। যা ডায়াবেটিসকে দূরে রাখে। ‘আমেরিকান ডায়াবিটিস অ্যাসোসিয়েশন’-এর মত অনুযায়ী, হাই ক্যালোরি, লো ফ্যাটের এই সবজির ডায়াবেটিসদের জন্য খুবই উপকারী।
ডায়াবেটিসে ঢেঁড়সের উপকারিতা
১. ঢেঁড়সের মধ্যে ক্যালোরির পরিমাণ মাত্র ৩৩। এই কারণেই এই খাবারকে অ্যান্টিডায়াবেটিক খাবার বলা হয়ে থাকে।
২. সাধারণত খাওয়াদাওয়ার পর আমাদের রক্তে সুগারের পরিমাণ অনেকটা বেড়ে যায়। যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু ঢেঁড়স খেলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তাই অনেক বিশেষজ্ঞ পরামর্শ দেন, যারা ডায়াবেটিস রোগে সবেমাত্র আক্রান্ত তারা কিন্তু ঢেঁড়স খেয়ে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন।
৩. অতিরিক্ত দুশ্চিন্তার জন্য ডায়াবেটিস রোগ বেড়ে যায়। এমনকি স্ট্রেস থেকে রক্তে সুগারের মাত্রাও বেড়ে যেতে পারে যা অত্যন্ত ক্ষতিকর। কিন্তু ঢেঁড়সে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে সাহায্য করে। এই স্ট্রেস কমলে আমাদের রক্তে সুগারের মাত্রা সহজে ওঠানামা করতে পারে না।
৪. রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুব খারাপ লক্ষণ। এতে করে হার্টের সমস্যা আরও বেড়ে যায়। ঢেঁড়সে কোনোরকম স্যাচুরেটেড ফ্যাট বা কোলেস্টেরল থাকে না। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টই কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
৫. ঢেঁড়সে আছে প্রচুর ডায়টরি ফাইবার। এতে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ডায়েটরি ফাইবার ক্ষুধা মেটানো ও খাবার ঠিকঠাক হজম করাতে সাহায্য করে।
কী ভাবে খাবেন?
৪-৫টি ঢেঁড়স ভাল করে ধুয়ে নিন। দুই মাথা কেটে বাদ দিয়ে ছুরির সাহায্যে লম্বালম্বি ভাবে চিরে ফেলুন এক একটি ঢেঁড়স। একটি কাচের বয়ামে পানি ভরে ঢেঁড়সের টুকরোগুলি দিয়ে দিন। সারারাত এই ভাবে ভিজিয়ে রাখুন ঢেঁড়সগুলো। সকালে পানিটি ভাল করে ছেঁকে নিন। নিয়মিত এই পানীয় খেলেই ডায়াবেটিস রোগীরা ভালো থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com