• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৯
সর্বশেষ :
তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

বরিশাল বিভাগীয় কৃষি উদ্ভাবনী মেলা ২০২৪ এ অংশগ্রহণ করে ইন্দুরকানী উপজেলার দ্বিতিয় স্থান অধিকার!

প্রতিনিধি: / ৯৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ বরিশাল বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৪ এ অংশগ্রহণ করে দ্বিতিয়
স্থান অধিকার ইন্দুরকানী উপজেলা কৃষি বিভাগ। বরিশাল বিভাগের ৪২ উপজেলার ৩৮ টি প্রজেক্ট ২৪ টি স্টলে অংশগ্রহন করে এতে ইন্দুরকানী উপজেলা দুইটি প্রজেক্ট নিয়ে অংশগ্রহন করে দুইটিতেই ২য় স্থান অধিকার করে। মেলায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব ড. সুবাশ চন্দ্র
বিশ্বাস। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এই বিজয়ে উপজেলার সকল অফিসার বৃন্দ সম্মিলিত ভাবে অভিন্দন জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি সহ সকলকে।
কৃষি অফিস সুত্রে জানাযায় বিভাগীয় ইনোভেশন শোকেজিং এ অংশগ্রহণ করে ইন্দুরকানী উপজেলা ২য় স্থান অর্জন করেছে।
ইন্দুরকানী উপজেলার উদ্ভাবনী উদ্যোগ ছিলো ( বস্তাবন্দি পদ্ধতিতে আদা ও হলুদ চাষের মাধ্যমে কৃষি বিপ্লব) এর আগে জেলা পর্যায় ইন্দুরকানী উপজেলা বস্তাবন্দি পদ্ধতিতে আদা ও হলুদ চাষের প্রথম স্থান অধিকার করে। ৩১ মার্চ বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় আশ্বিনীকুমার টাউনহলে আয়োজীত উদ্ভাবনী মেলায় বিভাগের ৬ জেলার ৪২ টি উপজেলা অংশগ্রহন করে। তার ভিতর পিরোজপুরের ইন্দুরকানী ২য় স্থান অধিকার করে। এবারের বিষয় অনাবাদি স্থায়ী পতিত জমিতে বস্তাবন্দি পদ্ধিতিতে আদা ও হলুদ চাষে বিপ্লব ।
ইন্দুরকানী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষিকর্মকর্তা কামরুন নেসা সুমির সার্বিক সহযোগীতায় উপজেলায়
ব্যাপক হারে ইনোভেশন শোকেজিং পদ্ধিতিতে আদা ও হলুদ চাষে প্রান্তিক চাষিদের উদ্বুদ্ধ করেছে বলে আজকে এই বিজয়।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি বলেন পরিশ্রম কখনও বিফলে যায়না। আমার সকল সহকর্মিদের অভিন্দন জানাই তারা আমাকে সহযোগীতা করেছে ইনোভেশন পদ্ধিতিতে আদা ও হলুদ চাষে চাষিদের আগ্রহ বাড়াতে। বস্তাবন্দি পদ্ধিতিতে আদা হলুদ চাষে আমরা আশানুরুপ ফলাফল পেয়েছি। আর এই জন্যই আজকের এই সুনাম এই সাফল্যের অংশিদার উপজেলার সকল কৃষক, কৃষানী। তাদের ট্রেনিং দিয়ে সার বীজ দিয়ে সহযোগীতা করে এই চাষে আগ্রহ করাতে পেরেছি। এ জন্য সকলকে ধন্যবাদ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com