• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯
সর্বশেষ :
শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

যুক্তরাষ্ট্রে সাড়ে ৭ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস

প্রতিনিধি: / ৪২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক: এটিএন্ডটি-এর বর্তমান ও সাবেক ৭ কোটি ৩০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে। যুক্তরাষ্ট্রের এই টেলিকম জায়ান্ট বলেছে, যেসব তথ্য ফাঁস হয়েছে তার মধ্যে আছে ঠিকানা, সামাজিক নিরাপত্তা নম্বর, পাসকোড। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। কোম্পানি বলেছে, এরই মধ্যে তারা কাস্টমারদের পাসকোড পরিবর্তন করেছে। তবু গ্রাহকদের একাউন্টে একটিভিটি এবং ক্রেডিট রিপোর্টের দিকে নজর রাখার অনুরোধ করেছে। যেসব ডাটা ফাঁস হয়েছে তার বেশির ভাগই ২০১৯ বা তার আগের। এর সঙ্গে যুক্ত ৭৬ লাখ গ্রাহক। আরও আছে ৬ কোটি ৫৪ লাখ একাউন্ট হোল্ডার। চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে টেলিযোগাযোগ কোম্পানিটি জানায়, দুই সপ্তাহ আগে ডার্ক ওয়েবে নতুন ও পুরনো গ্রাহকদের তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারদের সামাজিক সুরক্ষা নাম্বার রয়েছে। কোম্পানিটি জানায়, এসব তথ্য এটিঅ্যান্ডটি থেকেই চুরি হয়েছে নাকি অন্য কোথাও থেকে তা জানা যায়নি। তবে এখন পর্যন্ত এটিঅ্যান্ডটির সিস্টেমে কোনো অনধিকার প্রবেশের তথ্য পাওয়া যায়নি। এটিঅ্যান্ডটির ওয়্যারলেস ৫জি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২৯ কোটি মানুষকে সেবা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বৃহৎ মোবাইল ও ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিগুলোর মধ্যে এটি অন্যতম।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com