• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২
সর্বশেষ :
চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

রামপালে ডিবি পরিচয়ে দিনে দুপুরে ইজিবাইক ছিনতাই 

প্রতিনিধি: / ৪১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:   বাগেরহাটের রামপালে দিনদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ইজিবাইক  ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকাল ১১ টার দিকে খুলনা মংলা মহাসড়কের  ভট্ট বালিয়াঘাটা ব্রিজ  এলাকায়  এ ঘটনা ঘটে। ইজি বাইক চালক রামপালের উজলকুড় গ্রামের মৃত ইমান আলীর পুত্র মোঃ ইকবাল (৪০)।
ছিনতাইয়ের শিকার মোঃ ইকবাল জানান , কাটাখালি থেকে যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের এক সদস্য সোনাতুনিয়া যাবার কথা বলে  তার ইজিবাইকে ওঠে। পথিমধ্যে ভট্ট বালিয়াঘাটা ব্রিজের কাছাকাছি পৌঁছালে রাস্তার পাশে থামানো একটি প্রাইভেট কার থেকে ৩-৪ জন তার গতিরোধ করে। ইজিবাইক বাইকে থাকা যাত্রী ইয়াবা ব্যবসায়ী বলে তাকে প্রাইভেট কারে তোলে। একই সাথে ইজিবাইক চালক ইয়াবা ব্যবসার সাথে জড়িত এমন অভিযোগে তাকেও গাড়িতে তুলে নেয়। ছিনতাইকারী চক্রের এক সদস্য এ সময় ইজিবাইকটি থানায় নিয়ে যাবার কথা বলে চম্পট দেয় । পরে ইজিবাইক চালক ইকবাল কে মারধর করে উপজেলার বেলাই ব্রিজ এলাকাতে নামিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com