• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৫
সর্বশেষ :
শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

লঙ্কান ক্রিকেটার টেস্টের মাঝপথেই দেশে ফিরছেন

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাঠে আসেননি দিনেশ চান্দিমাল। পারিবারিক প্রয়োজনে টেস্টের মাঝপথেই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফিরে যেতে হচ্ছে দেশে। শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার সকালে বিবৃতিতে জানায়, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন চান্দিমাল। জরুরি পারিবারিক মেডিকেল প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দেশে ফিরতে হচ্ছে তাকে। বিবৃতিতে বলা হয়, চান্দিমালের সতীর্থরা, কোচিং স্টাফ ও বোর্ড এই সময়ে তার পাশে আছে। তার পারিবারিক গোপনীয়তাকেও সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে। চলে যাওয়ার আগেই অবশ্য ম্যাচের দুই ইনিংসে ব্যাট করা হয়ে গেছে চান্দিমালের। প্রথম ইনিংসে ফিফটি করেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান, পরের ইনিংসে আউট হন ৯ রান করে। কেবল চতুর্থ ইনিংসের ফিল্ডিংই বাকি ছিল তার। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও বড় জয়ের হাতছানি আছে তাদের সামনে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com