• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৭
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

অপু-গৌতম অসহায় শিশুদের ঈদ উপহার দিলেন

প্রতিনিধি: / ৫১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পর্দায় তার সহানুভ‚তি, উদারতা, মহত্ব দেখেছেন অপু ভক্তরা। বাস্তবেও সহানুভ‚তির হাত বাড়িয়েছেন এ অভিনেত্রী। এদিকে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহাকেও বিভিন্ন সামাজিক কর্মকাÐে দেখা যায়। এবার তারা সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। রাজধানীর শ্যামলীতে ‘ছায়াতল’ নামের একটি প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিতদের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছে। গত সোমবার এই প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক কিনে দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন অপু বিশ্বাস ও গৌতম সাহা। এ সময় প্রায় ১০০ শিশুর সঙ্গে কিছু সময় কাটান তারা। এ প্রসঙ্গে অপু বিশ্বাস, ‘ছায়াতল’ নামের প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিতদের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমাকে যখন ‘ছায়াতল’ থেকে বলা হয়, আমি তখনই রাজি হয়ে যাই। গৌতম সাহা বলেন, আমি সবসময়ই সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। সুযোগ পেলে আমি তাদের জন্য কিছু করি। ঈদে নতুন পোশাক কিনে দেওয়ার জন্য ওদের পাশে থাকতে পেরে ভালো লাগছে। অপু বিশ্বাস বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে গৌতম সাহা ঈদের ফটোশুট নিয়ে ব্যস্ত পার করছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com