• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪
সর্বশেষ :
টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

ডিপজল-মিশা মনোনয়নপত্র জমা দিলেন

প্রতিনিধি: / ৩৯৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। নির্বাচন ঘিরে জমে উঠেছে চলচ্চিত্রপাড়া। গত মঙ্গলবার মিশা সওদাগর ও ডিপজল প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা ঘিরে এফডিসিতে বইছে উৎসবের আমেজ। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বিএফডিসিতে এলে তাকে ঘিরে ডিপজল-মিশা জয়ধ্বনিতে মুখরিত হতে থাকে চারদিক। মিছিল দিয়ে তাদের বরণ করেন শিল্পীরা। এ সময় ডিপজল বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছি যা ইন্ডাস্ট্রিকে ভালোর দিকে নিয়ে যাবে।’ সভাপতি প্রার্থী মিশা বলেন, ‘মনোনয়ন জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবে। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।’ মিশা-ডিপজলের প্যানেলের বিপরীতে মাহমুদ কলি ও নিপুণ আক্তার নির্বাচনে লড়বেন। চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেলও গত ম মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ভোটগ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ ২৭ এপ্রিল। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com