• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাইটক্লাবে আগুন,ইস্তাম্বুলে নিহত ২৯

প্রতিনিধি: / ৪৮২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক: তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার আবাসিক গেইরেটেপের ১৬তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। গভর্নরের কার্যালযয়ের দেওয়া তথ্য বলছে, সংস্কার কাজের সময় মধ্য ইস্তাম্বুলের ওই নাইটক্লাবে আগুন লাগে। খবর আল-জাজিরার। কাতার ভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, গত মঙ্গলবার ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুলের কার্যালয়ের বিবৃতিতে বলেছে, ‘অগ্নিকান্ডে প্রাণ হারানো মানুষের সংখ্যাৃ বেড়ে ২৯ হয়েছে।’ সেখানে আরও বলা হয়েছে, ‘আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।’ পরে ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকান্ডের কারণ তদন্ত করা হচ্ছে। হতাহতরা সংস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com