• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৬ মাত্রার ভুমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রতিনিধি: / ৪০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিদেশ : জাপানের উত্তর-পূর্বাঞ্চল ফুকুশিমায় বৃহস্পতিবার ৬ মাত্রার ভুমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তবে ভুমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রাজধানী টোকিও থেকেও এই ভুমিকম্প অনুভুত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী সংস্থা টেপকো জানিয়েছে, ভুমিকম্পের কারণে সেখানে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। ভুমিকম্পপ্রবণ দেশ জাপানে কঠিন নিয়ম মেনে বাড়িঘরের নকশা করা হয়, যাতে অতিশক্তিশালী ভুমিকম্পেও সেগুলো টিকে থাকে। সাড়ে ১২ কোটি অধিবাসী অধ্যুষিত দ্বীপপুঞ্জের দেশটিতে প্রতিবছর দেড় হাজারেরও বেশি ভুমিকম্প আঘাত হানে। তবে এগুলোর বেশির ভাগেরই মাত্রা থাকে মৃদু পর্যায়ের। যুক্তরাষ্ট্রের ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা জানিয়েছে, জাপানে আজকের ভুমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এর গভীরতা ছিল ৪০ দশমিক ১০ কিলোমিটার ভুঅভ্যন্তরে। গত বুধবার তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভুমিকম্পে নয়জনের মৃত্যু ও এক হাজারেরও বেশি মানুষ আহত হওয়ার ঠিক পরদিন জাপানে এই ভুকম্পন অনুভ‚ত হলো। ২০১১ সালে জাপানের ফুকুশিমায় ভুমিকম্পের ফলে সেখানকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি রিঅ্যাক্টর গলতে শুরু করে। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানে সবচেয়ে খারাপ বিপর্যয় হিসেবে দেখা হয় এবং বলা হয় তা চেরনোবিলের পর সবচেয়ে মারাত্মক পারমাণবিক দুর্ঘটনা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com