• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯
সর্বশেষ :
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার নির্বাচিত হলে আপনার প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা: ড. মনিরুজ্জামান সাতক্ষীরায় ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু মফস্বলের সাংবাদিকতা বনাম বাস্তবতা : আহসান রাজীব সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু

ইরানের হামলার হুমকির পর ইসরায়েলে উচ্চ সতর্কতা

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিদেশ : চলতি সপ্তাহে সিরিয়ার ইরানি দূতাবাসে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার নিহতদের জানাজায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। খবর রয়টার্সের। ইরানের কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর বড় যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে ইসরায়েল। দেশটি তার সশস্ত্র বাহিনীকে বৃহস্পতিবার সমস্ত যুদ্ধ ইউনিটের ছুটি স্থগিত করার জন্য অনুরোধ করেছে। পাশাপাশি বিমান প্রতিরক্ষা ইউনিটেও আরও সেনা মোতায়েন করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, বিক্ষোভকারীদের হাতে নিহতদের ছবি এবং ‘ইসরায়েলের ধ্বংস’ ও ‘আমেরিকার ধ্বংস হোক’ ¯েøাগান লেখা ব্যানার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, যারা আমাদের ক্ষতি করবে বা আমাদের ক্ষতি করার পরিকল্পনা করবে তারা তাদের দেশই ক্ষতি করবে। নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সৈন্যদের একজন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। তিনি ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সিনিয়র কমান্ডার। সোমবার নিহত হওয়ার আগে তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস পরিদর্শন করছিলেন। গতকাল শুক্রবার তেহরানে সমবেত হওয়া জনতাকে আইআরজিসি কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ‘পবিত্র ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রæর কোনো কাজেরই ছাড় দেওয়া হবে না। আমাদের সাহসীরা ইহুদিবাদী শাসকদের শাস্তি দেবে।’ সাবেক গার্ড কমান্ডার মোহসেন রেজাই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করে বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে।’ তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল-নাখালা তেহরানের সমাবেশে উপস্থিত ছিলেন। ডিসেম্বর থেকে সিরিয়ায় ইরানি কর্মকর্তাদের নিহত হওয়া সিরিজ ঘটনার মধ্যে বিমান হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com