• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৬
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

১০ম গ্রেডভুক্ত উপ- সহকারী প্রকৌশলী/সমমান পদে বি এস সি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষনের প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার ব্যানারে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

 

রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের চাষাড়াস্থ জিয়া হলের সামনে সংগঠনের সদস্য সচিব মোঃ আব্দুল হাই এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সূচনা বক্তব্য রাখেন এস. এম. রমিজ উদ্দিন- সভাপতি নারায়নগঞ্জ জেলা আইডিইবি।

 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মো: বোরহান উদ্দিন- সহ সভাপতি, মোঃ আবুবকর সিদ্দিক-সাংগঠনিক সম্পাদক, মোঃ শাখাওয়াত হোসেন – অর্থ সম্পাদক, মোঃ হযরত আলী – উপ বিভাগীয় প্রকৌশলী (অবঃ) কাউন্সিলর, মোঃ সিদ্দিক আহমদ-সদস্য, মোঃ ইউসুব মিয়া-সদস্য, সাজিদুর রহমান- সদস্য।

 

এসময় বক্তারা বলেন, প্রকৌশল কর্মকান্ড ও শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বি এস সি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটা সংরক্ষণ প্রস্তাব বাতিল করতঃ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের দাবি বাস্তবায়নের সদয় নির্দেশনা প্রদানের জোর দাবি জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com