• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

পায়েল ‘মাধবীলতা’ হয়ে আসছেন

প্রতিনিধি: / ৪৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: মনের মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য পৃথিবীতে কতো ঘটনাই ঘটে। তবে সব ঘটনাকে ছাপিয়ে এই ঘটনাটি একেবারেই ব্যতিক্রম। যা দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘মাধবীলতা’য়। প্রবীর রায় চৌধুরী ও অনিক ইসলামের যৌথ চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন প্রবীর নিজেই। প্রধান দুই প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে প্রেমিক জোভানকে দেখা যাবে প্রেমিকা কেয়া পায়েলকে পেতে তার জীবনের চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে। সেটা কী তা জানতে হলে পুরো নাটকটি দেখতে হবে। গল্পের শুরুতে, জোভান এবং কেয়া পায়েল ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে একে অপরের প্রেমে পড়ে। প্রেম যখন বিয়ে পর্যন্ত গভীর হয়, জোভান পায়েলের মধ্যে একটি নতুন জটিলতা আবিষ্কার করে। যেটার কথা শুনে জোভানের পরিবার বেঁকে বসে। জোভান তার প্রেমিকাকে পাওয়ার জন্য অন্যরকম আত্মত্যাগ শুরু করে। নির্মাতা এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে বিশেষ আয়োজনে ‘মাধবীলতা’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com