• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৮
সর্বশেষ :
টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

মোশাররফ তানহা ঈদের ৯ নাটকে

প্রতিনিধি: / ৩৬৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: একটি দুটি নয়, এবার ঈদে মোশাররফ করিম ও তানহা তাসনিয়ার ৯টি নাটক প্রচারিত হবে। ৯টি নাটকই নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। এরই মধ্যে সব কটি নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকগুলো হলো আল আমিন স্বপন রচিত ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’; সুজিত বিশ্বাস রচিত ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংঘ’, ‘সত্য বলতে চাই’ এবং হারুন রুশো রচিত ‘চাকরিজীবী বউ’। তানহা তাসনিয়া বলেন, ‘এবার ঈদে একটি মাত্র সিরিজে অভিনয় করেছি। বাকি সব কাজই মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার। তিনি খুবই প্রাণবন্ত থাকেন সেটে। অনেক কিছু শিখতে পেরেছি তাঁর কাছ থেকে। শুটিংয়ের সময় আমার আলসার ধরা পড়েছিল। মোশাররফ ভাই সব সময় আমার খোঁজ নিয়েছেন। আমার শারীরিক অসুস্থতা বুঝে তারপর শিডিউল দিয়েছেন নির্মাতাকে। তাঁর এমন ব্যবহার সব সময় মনে থাকবে।’ মোশাররফ করিম বলেন, ‘ঈদ উৎসবে একটি জুটির ৯টি নাটক একটি উল্লেখযোগ্য ব্যাপার। তানহা তাসনিয়া দারুণ করেছে। সে একজন পরিশ্রমী অভিনেত্রী। নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ সিরিয়াস। আমরা একটানা টিমের সঙ্গে কাজ করেছি। বলতে পারেন পরিবারের মতো সময় কাটিয়েছি। আশা করছি, নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com