• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫
সর্বশেষ :
দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন

ফেসবুক আরো সুবিধা দেবে , আসছে নতুন ফিচার

প্রতিনিধি: / ৯৩৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

আইটি: অনেক দিন পর আবারো নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এবার নতুন ভিডিও প্লেয়ার চালু করছে প্রতিষ্ঠানটি। এর ফলে ফেসবুকে স্মার্টফোনের পর্দাজুড়ে ভিডিও দেখার সুযোগ পাওয়া যাবে। স¤প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার এক বøগ বার্তায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, এই ভিডিও প্লেয়ারটি চালু হলে ফেসবুকে থাকা ভিডিও টিকটকের আদলে স্মার্টফোনের পর্দাজুড়ে খাড়াভাবে দেখা যাবে। ফলে বর্তমানের তুলনায় আকারে বড় ভিডিও দেখার সুযোগ মিলবে। মেটা জানায়, আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি নতুন ভিডিও প্লেয়ারটির মাধ্যমে রিলস, লাইভ ও আকারে বড় ভিডিওগুলো স্মার্টফোনের পর্দাজুড়ে স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারীরা ভিডিও প্লেয়ারটি ব্যবহার করার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুবিধা মিলবে। মেটার তথ্যানুযায়ী, নতুন ভিডিও প্লেয়ারের নিচে একটি ¯øাইডার অপশনও যুক্ত করা হবে। ফলে ভিডিওর নির্দিষ্ট অংশ বাদ দিয়ে সহজেই পরবর্তী অংশ দেখা যাবে। এই প্লেয়ারের সাহায্যে ভিডিও থামানোর পাশাপাশি পেছনের দৃশ্য পুনরায় দেখা যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com