• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৬
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

পাইকগাছা প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সভাপতি আরশাদকে অব্যাহতি

প্রতিনিধি: / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সেই আলোচিত সভাপতি আরশাদ আলী বিশ্বাস কে দীর্ঘ ৯ মাস পর অপসরণ করলো শিক্ষা বোর্ড। পাইকগাছার রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাসকে অবশেষে অব্যাহতি দেওয়া হয়েছে। ৩ এপ্রিল বুধবার  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সংশ্লিষ্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  জানা গেছে, ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে অভিভাবক মো. হায়দার আলী ২০২২ সালের গত ৫ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। দীর্ঘ ১০ মাস পর জেলা শিক্ষা অফিসার চলতি বছরের ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাস শিক্ষা বোর্ডের গত ৭ মার্চ বিঅ-৬/৩৫ নং স্বারকপত্রে প্রেরিত পত্র অমান্য করায় প্রবিধানমালা-২০০৯ এর ৩৮ ধারামতে ম্যানেজিং কমিটির সভাপতি’র পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে প্রবিধানমালা-২০০৯ এর সংশোধনী ৮(৫) ধারামতে অবশিষ্ট মেয়াদে প্রিজাইডিং অফিসারকে পুনরায় সভাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মো. আরশাদ আলী বিশ্বাস বলেন, অব্যাহতি সম্পর্কে কিছু জানি না। আমি এখন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তবে বোর্ডের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান আলী শেখ বলেন, সভাপতি পদ হতে অব্যাহতির কথা শুনেছি। মো. আরশাদ আলী বিশ্বাস সভাপতি নির্বাচিত হওয়ার পর ক্ষমতার দাপটে ২০২২ সালের ৬ জুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গৌতম ঘোষকে কান ধরে ওটবস করানোসহ শারীরিকভাবে লাঞ্চিত করেন। প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় উপজেলা শিক্ষক সমিতি বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাসের বিরুদ্ধে সে সময়  বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আদালতে মামলা হয় ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com