• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি বলেছেন, খাল ও নদী খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

বুধবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলা মিলনায়তনে সালতা নদী খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমপি আলি আসগার লবি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার—কৃষকের সরকার এবং মানুষের সরকার। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের দুর্ভোগ কমানো হবে। তিনি বলেন, “আমরা ধীরে ধীরে হলেও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে।”
তিনি আরও বলেন, কোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বরদাশত করা হবে না। “আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি। তাই কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না,”—বলেন তিনি।

 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম আব্দুল মোমিন এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজল মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহেল কাফি সখা, অ্যাডভোকেট নয়ন, ইউপি চেয়ারম্যান মাহাবুব, সরোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে এমপি আলি আসগার লবি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনকল্যাণে যেসব প্রকল্প গ্রহণ করবেন, সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সকলকে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সরকারি কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমরা জনগণের সেবক, জনগণের শাসক নই।”

 

পরে তিনি স্থানীয় একটি ইফতার মাহফিলে অংশ নেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com