• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তাফিজ আবারও চেন্নাইয়ে

প্রতিনিধি: / ৪৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে (যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ) খেলতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। সেই কাজ শেষে গত রোববার সন্ধ্যায় চেন্নাইয়ে ফিরে গেছেন তিনি। মোস্তাফিজ ঢাকায় ফেরেন গত মঙ্গলবার। যে কারণে শুক্রবার চেন্নাই সুপার কিংসের অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি। ওই ম্যাচে তার অনুপস্থিতি টের পাওয়া গেছে। মোস্তাফিজহীন চেন্নাই ম্যাচটা ৬ উইকেটে হেরেছে। ভারত ছাড়ার আগে মোস্তাফিজ আইপিএলের শীর্ষ উইকেট শিকারি ছিলেন। ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট! তার অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল উইকেট শিকারের তালিকায় শীর্ষস্থান দখলে নিয়েছেন। ৪ ম্যাচে চাহাল নিয়েছেন ৮ উইকেট। তাছাড়া মোস্তাফিজের মতো ৭ উইকেট নিয়ে অবস্থান করছেন গুজরাটের মোহিত শর্মাও। মোহিত অবশ্য ৪ ম্যাচে খেলেছেন। আগের দুই ম্যাচে চেন্নাইয়ের ঘরের মাঠে মোস্তাফিজ কার্যকরী বোলিংয়ে প্রভাব রাখতে পেরেছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com